সৌদি সীমান্তরক্ষীদের গুলিতে শত শত অভিবাসনপ্রত্যাশী নিহত: রিপোর্ট

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৩ | আপডেট: ১:০৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সৌদি আরবের সীমান্ত বাহিনীর গুলিতে শত শত অভিবাসী নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার (২১ আগস্ট) হিউম্যান রাইটস ওয়াচের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এসব হত্যাকাণ্ডের ঘটনা সৌদি-ইয়েমনে সীমান্তে ঘটেছে। নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন পাড়ি দিয়ে সৌদি আরবে যাওয়ার চেষ্টাকালে শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই ইথিওপিয়ান।

আরও পড়ুন: ‘ইরান শোচনীয়ভাবে হেরে যাচ্ছে, এখন চুক্তি করতে চায়’: ট্রাম্প

অভিবাসীরা বিবিসিকে জানান, গুলির আঘাতে অনেকের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।

এইচআরডব্লিউকে তারা জানান, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের উত্তর সীমান্তে সৌদি পুলিশ ও সৈন্যরা অভিবাসনপ্রত্যাশীদের ওপর বৃষ্টির মতো গুলি চালিয়েছে। এছাড়া বিস্ফোরক অস্ত্র দিয়েও আঘাত করেছে। 

আরও পড়ুন: পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

সৌদি সরকার বলছে, তারা অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখছে। তবে হত্যাকাণ্ডগুলো পরিকল্পিত বা বড় আকারের ছিল- জাতিসংঘের এমন মতকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে দেশটি। এর আগেও সৌদি আরব পরিকল্পিত হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছিল।