রমজানে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
আসন্ন রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসলমানদের নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। খবর এএফপির।
আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া
ইসরায়েলের ডানপন্থী একজন মন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল-আকসায় নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেছিলেন। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন আহ্বান জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, যেহেতু এটা আল-আকসার সঙ্গে সম্পর্কিত, অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশাধিকার দিতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন: মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন জনপ্রতিনিধির জয়
ম্যাথু মিলার আরও বলেন, এটা শুধু মানুষকে তাদের প্রাপ্য অধিকার অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয়। বরং এটা এমন একটি বিষয়, যা ইসরায়েলের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।
আগামী ১০ কিংবা ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। ওই সময় জেরুজালেমে মুসল্লিদের কীভাবে বিবেচনা করা হবে, তা মূল্যায়ন করছে ইসরায়েল।
গত সপ্তাহে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা-বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গ্যভির বলেন, রমজান মাসে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের নামাজ আদায়ের জন্য জেরুজালেমে প্রবেশের অনুমতি দেওয়া উচিত হবে না।





