সুনামির শঙ্কা
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৬০
ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। এতে দ্বীপটির বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়ে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। প্রায় ৯০ হাজার মানুষের এই শহরে চার শিশুসহ নয়জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ‘ইরান শোচনীয়ভাবে হেরে যাচ্ছে, এখন চুক্তি করতে চায়’: ট্রাম্প
বোগো শহরের কাছাকাছি সান রেমিগিও এলাকায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই এলাকায় একটি খেলাধুলার স্থান থেকে ফিলিপাইন কোস্টগার্ডের তিন সদস্যসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া তাবুয়েলানে একজন এবং সান রেমিগিওর আরেক স্থানে ধ্বংসস্তূপে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা উইলসন রামোস এএফপিকে জানিয়েছেন, ধসে পড়া ভবনের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন। তবে নিখোঁজের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। রাতের অন্ধকার ও একাধিক পরাঘাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান
ভূমিকম্পের কারণে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে সেবু শহরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে ফিলিপাইনের ন্যাশনাল গ্রিড করপোরেশন জানিয়েছে, মধ্যরাতের পর কিছু এলাকায় বিদ্যুৎ ফের চালু করা হয়েছে।
বানতাইয়ান শহরের বাসিন্দা মারথাম প্যাসিলান জানান, ভূমিকম্পের সময় তিনি একটি ক্ষতিগ্রস্ত গির্জার কাছে ছিলেন। হঠাৎ বিকট শব্দে গির্জার পাথর ভেঙে পড়তে দেখেন। যদিও সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। তিনি বলেন,
আমি একই সঙ্গে হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েছিলাম। শরীর নাড়াতে পারছিলাম না, শুধু কম্পন থামার অপেক্ষায় ছিলাম।





