রাজধানীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪১ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিরপুর বেড়িবাঁধে এশিয়ান ইউনিভার্সিটির বাসের সঙ্গে রিকশার সংঘর্ষ, নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। দুর্ঘটনার পর তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: ধলপুর সিটি পল্লীতে পুলিশের বিশেষ অভিযান: মাদকের মূল ঘাঁটি উচ্ছেদ, জনমনে স্বস্তি

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

আরও পড়ুন: রাজধানীতে শ্রাবণ পরিবহণ বাসে আগুন

ফায়ার সার্ভিস আরও জানায়, নিহতদের মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।