মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মাটির নিচে অবস্থিত নিজেদের নতুন আরেকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান। দেশটির প্রভাবশালী ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) বুধবার এই গোপন ঘাঁটির তথ্য প্রকাশ করে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং ইসলামিক বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভি ঘাঁটিটি পরিদর্শনের সময় আনুষ্ঠানিকভাবে এর উন্মোচন করা হয়। এ সময় তারা বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, প্রস্তুতি ও অপারেশনাল পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। অন্যান্য শীর্ষ সামরিক কমান্ডারদেরও বিষয়টি অবহিত করা হয়।
আরও পড়ুন: মাশহাদে ইমাম রেজা মাজারে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন
পরিদর্শনকালে আব্দুল রহমান মৌসাভি বলেন, শত্রুদের যেকোনো পদক্ষেপ মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের সামরিক রণকৌশল পরিবর্তন করেছি।
তিনি আরও বলেন, “আমরা প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছি। দ্রুত সময়ে ও বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো হয়েছে। পাশাপাশি অসম যুদ্ধ ও প্রতিপক্ষের সামরিক কৌশল ভেঙে দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে।
আরও পড়ুন: চীনের জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮
এদিকে যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে ইরানের আশপাশের অঞ্চলে যুদ্ধজাহাজসহ উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন করেছে। একই সময়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু করার সিদ্ধান্ত হলেও সমাধান না এলে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে তা পুরো অঞ্চলে ব্যাপক যুদ্ধের সূচনা করবে।





