মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলা

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। শনিবার এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায়, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ কাতার ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, বাহরাইনে অবস্থিত United States Fifth Fleet–এর সদর দপ্তর এই হামলার লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল। এছাড়া কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য মার্কিন সামরিক স্থাপনাও হামলার আওতায় এসেছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ইরানি জনগণকে ক্ষমতা দখলের আহ্বান জানালেন ট্রাম্প

আইআরজিসি আরও জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত থাকবে।