ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে সরকার কাজ করবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর নিউমুরিং টার্মিনালের চুক্তি সই
হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সদিচ্ছা রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, চলমান আলোচনা ভবিষ্যতে পানি চুক্তি নবায়নের পথ সহজ করতে পারে। তবে পানিবণ্টনের বিষয়টি একতরফাভাবে সমাধান করা সম্ভব নয়। এ ক্ষেত্রে বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রেরও সমপর্যায়ের সহযোগিতা ও প্রতিশ্রুতি প্রয়োজন।
আরও পড়ুন: গিয়াস উদ্দিন রিমন সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত
সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও দাবি করেন, অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসা কোনো সরকার জনগণের যথাযথ প্রতিনিধিত্ব করতে পারে না। তার মতে, এ কারণেই আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ সফল হয়নি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা ও বণ্টন দীর্ঘদিনের দ্বিপক্ষীয় আলোচনার বিষয়। দুই দেশের অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনায় সহযোগিতা এবং তিস্তা চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।





