ভয়াবহ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান: ইরানি কর্মকর্তা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:২৯ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে এ কথা বলেছেন। ওই কর্মকর্তা বলেছেন, ইরান ভয়াবহ জবাব দেবে।

এর আগে, ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানের প্রাণকেন্দ্রে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল এই হামলাকে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) বলেছে।

আরও পড়ুন: খামেনির বাসভবনসহ ও ইরানের ৩০ স্থানে হামলা

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, তারা খবর পেয়েছে, ইরানের রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।