হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:২৭ পূর্বাহ্ন, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ৫:২৭ পূর্বাহ্ন, ০১ মার্চ ২০২৬

 ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল-এর এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শুধু শীর্ষ রাজনৈতিক নেতৃত্বই নয়, ইরানের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু ছিল।

আরও পড়ুন: হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানে আকস্মিক এ হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। হামলার পর প্রকাশিত স্যাটেলাইটচিত্রে দেখা যায়, খামেনির প্রাসাদসদৃশ একটি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি আংশিক ধসে পড়েছে এবং চারপাশে বিস্ফোরণের চিহ্ন স্পষ্ট।

তবে হামলার ঘটনায় খামেনি বা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে ইরানের সরকারি সূত্র থেকে নিশ্চিত কোনো বিবৃতি পাওয়া যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তথ্য যাচাই না করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন।

আরও পড়ুন: সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার

পরিস্থিতি নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও, এ ধরনের হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।