‘সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি’: ট্রাম্প
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, “সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি।” মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, “তারা দু’বার চেষ্টা করেছিল। কিন্তু আমি আগে আঘাত করেছি।” তার এই বক্তব্যে ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে ইরান-সম্পর্কিত একটি কথিত হত্যাচেষ্টার অভিযোগের দিকেই তিনি ইঙ্গিত করেছেন।
আরও পড়ুন: লেবাননে ইসরাইলের বিমান হামলায় নিহত ৩১, আহত ১৪৯
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি রোববার (১ মার্চ) খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানায়।
খামেনির মৃত্যুতে ইরানে সাত দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, কার্যক্রম বন্ধ
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল





