আমিরাতে ঘাঁটির নিরাপত্তায় রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ১১:১৪ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ফ্রান্স সংযুক্ত আরব আমিরাতে তাদের একমাত্র নৌ ও বিমান ঘাঁটির নিরাপত্তা জোরদার করতে বেশ কয়েকটি রাফাল যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রোঁর নির্দেশেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারট।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

আমিরাতের রাজধানী আবুধাবির আল-ধাফরা এলাকায় অবস্থিত ফরাসি সামরিক ঘাঁটি ‘ক্যাম্প দে লা পাইক্স’ ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে ফ্রান্সের স্থল, নৌ ও বিমান বাহিনীর কয়েক শত সদস্য স্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন।

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারট জানান, ১ মার্চ ঘাঁটিটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে, যাতে একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়। এরপরই আকাশসীমা সুরক্ষায় রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এসব যুদ্ধবিমান মূলত ঘাঁটির ওপরের আকাশপথে নজরদারি ও প্রতিরক্ষা নিশ্চিত করবে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’  এবং ইসরায়েলের  ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু হয়েছে বলে জানা গেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান আঞ্চলিক বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

গত ২ মার্চ সাইপ্রাসে-এ যুক্তরাজ্যের একটি নৌঘাঁটিতেও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতির জেরে ভূমধ্যসাগরে নিজেদের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী  চার্লস দ্য গলমোতায়েন করেছে ফ্রান্স।

বিশ্লেষকরা বলছেন, চলমান সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে।