ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ৫:০১ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এসবের মধ্যে একটি ক্লাস্টার মিসাইল ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানতে দেখা গেছে।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সতর্কবার্তায় জানায়, ইরান ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে।

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

সামরিক সূত্রগুলোর মতে, এ ধরনের মিসাইলে একাধিক বোমা বা সাবমিউনিশন থাকে। মিসাইলটি লক্ষ্যবস্তুর দিকে নেমে আসার সময় এটি প্রায় ২০টি ছোট অংশে বিভক্ত হয়ে যায়। প্রতিটি অংশে প্রায় আড়াই কেজি বিস্ফোরক থাকে।

এসব ছোট বোমা বিস্ফোরণের মাধ্যমে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে, যা বড় পরিসরে ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি করে।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট