ইসরায়েলে আবারও ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৪টা ৩৫ মিনিটের দিকে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
আরও পড়ুন: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
নতুন মিসাইল হামলার পর ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলার মধ্যেই ইরান থেকে আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন: স্বামী বেড়াতে না নেওয়ায় বিবাহবিচ্ছেদের আবেদন, যা বলল আদালত
এর আগে, হিজবুল্লাহ দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে এসব রকেট ছুড়েছে। রকেটগুলো লেবানন-এর বিভিন্ন এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল





