ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয়

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৫৭ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান-এর নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নিয়ে জল্পনা থামছেই না। এবার সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

রোববার সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

শনিবার এনবিসি নিউজ-কে প্রায় ৩০ মিনিটের একটি টেলিফোন সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতার বর্তমান অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। তার ভাষায়, “মোজতবা আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।”

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, তিনি শুনছেন যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হয়তো বেঁচে নেই। তবে একই সঙ্গে তিনি এ খবরকে একটি ‘গুজব’ বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, “মোজতবা যদি বেঁচে থাকেন, তাহলে নিজের দেশের স্বার্থে তার একটি বুদ্ধিমানের কাজ করা উচিত—আর তা হলো আত্মসমর্পণ করা।”

ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি। তিনি বলেন, “আমাদের কাছে এমন কিছু মানুষ আছেন, যারা ওই দেশের ভবিষ্যতের জন্য দুর্দান্ত নেতা হতে পারেন।”

এ সময় ট্রাম্প আরও জানান, ইরান একটি চুক্তি করতে আগ্রহী হলেও তিনি এখনই কোনো চুক্তিতে যেতে চান না। কারণ বর্তমান শর্তগুলো তার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে না।