নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার আইআরজিসির
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রোববার আইআরজিসির এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নেতানিয়াহুকে লক্ষ্য করে এই হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকেন, তাহলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাড়া করে তাকে হত্যা করব।”
আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই বক্তব্য উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।





