থাইল্যান্ডে নববর্ষ উৎসবে সড়ক দুর্ঘটনা, নিহত ১৫৪
নববর্ষ উদযাপনকে ঘিরে থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। উৎসবের প্রথম চার দিনে দেশটিতে ১৫৪ জন নিহত এবং সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে রাজধানী ব্যাংকক-এ সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।
থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গত চার দিনে দেশজুড়ে মোট ৭৫৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তবে এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম।
আরও পড়ুন: নেপাল-তিব্বত সীমান্তে নতুন করে উপচে পড়ল হ্রদ, প্রাণে বাঁচতে ফের ছুটছে মানুষ
প্রতিবেদনে আরও বলা হয়, শুধুমাত্র সোমবার (১৩ এপ্রিল) একদিনেই ২৩৭টি দুর্ঘটনা ঘটে, যাতে ৫১ জন নিহত হন।
থাইল্যান্ডে প্রতিবছর ১০ এপ্রিল থেকে নববর্ষের উৎসব শুরু হয়, যা চলে ১৬ এপ্রিল পর্যন্ত। এই সময়টিতে ব্যাপক ভ্রমণ ও যাতায়াত বৃদ্ধির কারণে সড়কে চাপ বেড়ে যায় এবং দুর্ঘটনার হারও বৃদ্ধি পায়।
আরও পড়ুন: নেপালে মানবিক বিপর্যয়: বন্যায় ভেসে গেছে মরদেহ, মর্গেও জায়গা নেই
স্থানীয়ভাবে এই সাতদিনব্যাপী সময়কে ‘বিপজ্জনক সাতদিন’ হিসেবে অভিহিত করা হয়, কারণ এ সময় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে।





