হরমুজ প্রণালি ১০ দিন উন্মুক্ত রাখার ঘোষণা ইরানের

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:০২ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লেবাননে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন আব্বাস আরাগচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সময়কালে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে কোনো ধরনের বাধা থাকবে না বলেও তিনি নিশ্চিত করেন।

আরও পড়ুন: দক্ষিণ জাপানে শক্তিশালী ভূমিকম্প, শপিংমলে বহু হতাহতের আশঙ্কা

তিনি আরও বলেন, সাময়িক এই যুদ্ধবিরতির সময় নৌ-চলাচলের নিরাপত্তা ও স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজার এবং সমুদ্রপথে পণ্য পরিবহনে স্বস্তি আনতে পারে, বিশেষ করে তেল পরিবহনের ক্ষেত্রে যার বড় প্রভাব রয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

সূত্র: আলজাজিরা