সোমবার আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল: ট্রাম্প

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:১৫ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি মার্কিন প্রতিনিধিদল আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছে এবং তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমার প্রতিনিধিরা পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন—আলোচনার জন্য তারা আগামীকাল সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন।”

আরও পড়ুন: পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি “অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত” চুক্তির প্রস্তাব দিচ্ছে এবং তিনি আশা করছেন সংশ্লিষ্ট পক্ষ তা গ্রহণ করবে। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে “আর ভদ্রতা চলবে না” এবং যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। ট্রাম্প দাবি করেন, এসব স্থাপনা “দ্রুত এবং সহজেই ধ্বংসযোগ্য।”

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর নির্মাণ করবে ভারত