ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ৯:৪৫ পূর্বাহ্ন, ১৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ‘ইসলামাবাদ মেমোর‌্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ (ইসলামাবাদ এমওইউ) স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানি ও মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শিল্পোন্নত সাত দেশের জোট জি৭ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে এক নৈশভোজ অনুষ্ঠানের আগে তিনি চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হুথিদের হামলায় সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ৫৮ সদস্য নিহত

অন্যদিকে, ট্রাম্পের স্বাক্ষরের পর তেহরানে নিজ কার্যালয়ে একই চুক্তিতে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৪ দফা সম্বলিত ইসলামাবাদ এমওইউ তুলনামূলকভাবে সংক্ষিপ্ত একটি সমঝোতা স্মারক। তবে এর রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব অনেক বেশি বলে মনে করা হচ্ছে। প্রায় ৮০০ শব্দের এ নথিকে দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের প্রাথমিক পদক্ষেপ এবং ভবিষ্যৎ স্থায়ী শান্তি চুক্তির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম

ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে চলা উত্তেজনা, সংঘাত ও কূটনৈতিক অচলাবস্থার পর গত মে মাসের শুরুতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে চুক্তিটির খসড়া তেহরানের কাছে পাঠায় ওয়াশিংটন।

গত ৬ মে হোয়াইট হাউসের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি সমঝোতা চুক্তির খসড়া পাঠিয়েছে এবং দ্রুত একটি সমাধানে পৌঁছানোর বিষয়ে আশাবাদী।

সূত্র : রয়টার্স, সিএনএন