ইরানে মার্কিন হামলায় নিহত ৭, আহত ৯

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ন, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ১০:১৭ পূর্বাহ্ন, ১৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলায় সাতজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আহতদের উদ্ধার করে জরুরি সেবা ও চিকিৎসাকর্মীরা চিকিৎসা দিচ্ছেন। তবে এ হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। হামলার কারণ বা নিহতদের পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৫ হাজার

অন্যদিকে, ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরব যুদ্ধে জড়ালে তেল স্থাপনায় হামলার হুমকি হুথিদের

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে। তাদের দাবি, এসব হামলার ফলে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হচ্ছে এবং বিশেষ করে হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযানের ওপর হামলার সক্ষমতা কমিয়ে আনাই এ অভিযানের মূল লক্ষ্য।