ইরানি জাহাজে হামলার জবাব দেওয়া হবে, ইউক্রেনকে হুঁশিয়ারি আরাগচির

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ১:১৮ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এ হামলা কোনোভাবেই জবাবহীন থাকবে না।

রোববার (২৬ জুলাই) কাস্পিয়ান সাগরে সংঘটিত ওই হামলায় বিস্ফোরণের ঘটনায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান।

আরও পড়ুন: সিয়াটলে স্পেস নিডলের কাছে বন্দুক হামলা, নিহত ২

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে আব্বাস আরাগচি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিষয়টি নিশ্চিত করেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিহত নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহত নাবিকদের সহায়তায় এগিয়ে আসায় রাশিয়ার আস্ত্রাখান অঞ্চলের স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান আব্বাস আরাগচি।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ৬ জাহাজকে বাধা দেওয়ার দাবি ইরানের

তিনি কিয়েভের এমন হামলাকে দুঃসাহসিক পদক্ষেপ উল্লেখ করে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।

এ ছাড়া টেলিফোন আলাপে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে ইরানের কূটনৈতিক প্রচেষ্টার বিষয়েও সের্গেই ল্যাভরভকে অবহিত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।