আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর আজ তিন দিনের সফরে ঢাকায় আসছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে এ সফর তাৎপর্যপূর্ণ।
সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন সার্জিও গর। এছাড়া রাজনৈতিক দল, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনেরও কথা রয়েছে।
আরও পড়ুন: যুদ্ধ বন্ধে ট্রাম্পের কাছে সাত শর্ত ইরানের
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, চীন-ভারতসহ গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সম্পর্ক, আঞ্চলিক ভূরাজনীতি, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন সরকারের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা বোঝা এবং ভবিষ্যৎ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভিত্তি তৈরিতে সার্জিও গরের এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন: সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের





