ফের আন্দোলনে নামার ঘোষণা ককরোচ জনতা পার্টির

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:৩০ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এনইইটি বা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদর দপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ ‘মার্চ’ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সিজেপি অভিযোগ করেছে, শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার, তা এখনো পূরণ করা হয়নি।

গত ২৫ জুলাই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ সিজেপির বেশ কয়েকটি দাবি মেনে নিয়েছিল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: চীনে উচ্চশিক্ষা, ভাষা ও সংস্কৃতিতে আগ্রহ বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের