রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্তের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এশিয়ার বাজারে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৯২ ডলারে নেমে আসে।

আরও পড়ুন: ইরানের ‘ক্ষেপণাস্ত্রের জনক’ প্রস্তুত, হুঁশিয়ারি আইআরজিসি উপদেষ্টার

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে শুক্রবার একটি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু পরিকল্পিত নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক দিন আগেই বাতিল করা হয়। এসব পদক্ষেপের মধ্যে রাশিয়ার পণ্যের ওপর শুল্ক আরোপ এবং দেশটির কাছ থেকে তেল ও গ্যাস কেনার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও ছিল।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নিরাপত্তাঝুঁকি বৃদ্ধির কারণে জ্বালানি সরবরাহ এবং সমুদ্রপথে তেল পরিবহণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এর প্রভাবে শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছায়, যা চলতি বছরের মে মাসের পর সর্বোচ্চ পর্যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চান নেতানিয়াহু: আরাঘচি

তবে রাশিয়ার ওপর পরিকল্পিত নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বাড়তে পারে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে। ফলে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে এবং এর প্রভাব পড়েছে তেলের দামে।