উরী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪১ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক ব্যাংক উরী ব্যাংক বাংলাদেশে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ঢাকার বিভিন্ন শাখায় আইটি সিকিউরিটি অফিসার পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। গতকাল ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

আরও পড়ুন: এসএসসি পাসেই ওয়ালটনে চাকরির ‍সুযোগ

প্রতিষ্ঠানের নাম: উরী ব্যাংক (Woori Bank)

আরও পড়ুন: আড়ংয়ে ৫০০ জনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদের নাম: আইটি সিকিউরিটি অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সাইন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি/এমএসসি

অভিজ্ঞতা: ব্যাংকিং আইটি সেক্টরে ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা

চাকরির ধরন: ফুলটাইম, অফিসে কাজ

বয়স: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের বর্তমান নীতিমালা অনুযায়ী 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ০৯ ডিসেম্বর ২০২৫

অফিসিয়াল ওয়েবসাইট: go.wooribank.com/bd