বিকাশে চাকরির সুযোগ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৩৮ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডেটা সেন্টার অপারেশনস বিভাগে টেকনিশিয়ান পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ মার্চ ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: এসএসসি পাসেই ওয়ালটনে চাকরির ‍সুযোগ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের এইচএসসি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে। পাশাপাশি নেটওয়ার্ক, পাওয়ার এবং কুলিং সিস্টেম সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। এছাড়া এমএস ওয়ার্ড ও এক্সেল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস প্রার্থীদের কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এইচএসসি পাস প্রার্থীদের কমপক্ষে ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: আড়ংয়ে ৫০০ জনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা ঢাকা ও গাজীপুরে অফিসভিত্তিক ফুলটাইম চাকরির সুযোগ পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

অফিশিয়াল ওয়েবসাইট (https://www.bkash.com)

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬।