প্রিমিয়ার ব্যাংকে চাকরির সুযোগ
প্রিমিয়ার ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি ‘কার্ড অপারেশনস অফিসার (জেও টু ইও)’ পদে ৭ জন নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ এপ্রিল থেকে। নির্বাচিত প্রার্থীরা ঢাকায় কর্মরত থাকবেন এবং আকর্ষণীয় বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আরও পড়ুন: এসিআই মোটরসে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদনকারীদের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কার্ড প্রোডাক্ট, পেমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ব্যাংকিং বিষয়ে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
চাকরিটি ফুলটাইম এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ফায়ার সার্ভিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
আগ্রহী প্রার্থীরা প্রিমিয়ার ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য দেখে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে পারবেন।





