ইস্টার্ন ব্যাংকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি কাস্টমার সার্ভিস অফিসার (টেলার) পদে জনবল নিয়োগ দেবে। বৃহস্পতিবার (০৭ মে) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৬ মে ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে নির্ধারিত সংখ্যক নারী ও পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস হতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, এএমএল প্রবিধান এবং অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ
নিয়োগপ্রাপ্তদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। এটি একটি ফুলটাইম চাকরি এবং কর্মস্থল হবে অফিসভিত্তিক।
বেতন ও সুযোগ-সুবিধার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষানবিশকাল ন্যূনতম ৬ মাস। এ সময়ে মাসিক বেতন দেওয়া হবে ৩৬ হাজার টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর মাসিক বেতন হবে ৪৫ হাজার টাকা। এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
আরও পড়ুন: আড়ংয়ে চাকরির সুযোগ
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)
চাকরির ধরন: বেসরকারি চাকরি
আবেদন শুরু: ০৭ মে ২০২৬
আবেদন শেষ:১৬ মে ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অভিজ্ঞতা: ১-২ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
বেতন: শিক্ষানবিশকালে ৩৬,০০০ টাকা, পরে ৪৫,০০০ টাকা
ওয়েবসাইট: https://www.ebl.com.bd
আগ্রহী প্রার্থীরা ইস্টার্ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।





