জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসির দেশত্যাগে নিষেধাজ্ঞা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়-এর সাবেক দুই উপাচার্য হারুন-অর-রশীদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক দুই উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযুক্তরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করতে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

আরও পড়ুন: চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াত হত্যায় আবীর আলীর মৃত্যুদণ্ড

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রথমবার দায়িত্ব গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক হারুন-অর-রশীদ। ২০১৭ সালে তাকে পুনরায় চার বছরের জন্য একই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।

পরবর্তীতে ২০২১ সালে অধ্যাপক মো. মশিউর রহমান উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।