সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন
রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে জামিন দিয়েছেন আদালত।
রোববার (১২ এপ্রিল) আসামিপক্ষের আবেদনের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন-এর আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, আপিলের ঘোষণা
এর আগে গত ৭ এপ্রিল ভোরে তাকে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনি এলাকায় মিছিল চলাকালে ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন। এতে তার বাম চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় রায় নিয়ে আপিল করবে রাষ্ট্র: অ্যাটর্নি জেনারেল
এ ঘটনায় ১৭ জুলাই লালবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ভুক্তভোগী।





