একযোগে ৯৯ বিচারককে বদলি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৭ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুজন সিনিয়র সিভিল জজ এবং দুজন সিভিল জজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে।

আরও পড়ুন: ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলিকৃত বিচারকদের নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘কাদেরসহ দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেপ্তার করে দেশে আনা হবে’

মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বদলিকৃত বিচারকদের নতুন কর্মস্থলের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।