বর্ষাকালে পানিবাহিত রোগ প্রতিরোধে কী করবেন

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৩ | আপডেট: ৭:১৭ পূর্বাহ্ন, ১২ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এই বর্ষাকালে মশাবাহী রোগ ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গু ছাড়াও এই মৌসুমে খাবার ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে থাকেন অনেকে। এ সময় জন্ডিস, টাইফয়েড, ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব বাড়ে। এ ছাড়া খাদ্যবাহী রোগেও অনেক ভোগান্তি রয়েছে।  

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ফোর্টিস হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. উপাসনা শার্মা বলেন, বর্ষাকালে খাদ্যবাহী রোগের আশঙ্কা বেড়ে যায় প্রায় ১০ গুণ।  এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকেন বৃদ্ধ, গর্ভবতী ও স্তনদানকারী মা, শিশু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ব্যক্তিরা। 

আরও পড়ুন: একবারে ২০–৩০ গ্রাম প্রোটিনই কি শরীর শোষণ করতে পারে? জানালেন পুষ্টিবিদরা

বিশেষজ্ঞদের মতে, খাদ্যবাহী রোগের সাধারণ উপসর্গ হলো পেটব্যথা, বমিভাব ও বমি, ডায়রিয়া, শারীরিক দুর্বলতা ও মৃদু জ্বর।

তবে এসব রোগে আক্রান্ত বিষয়ে ডা. শার্মার কিছু পরামর্শ জেনে নিই-

আরও পড়ুন: লো ওভারিয়ান রিজার্ভ কী? গর্ভধারণে দেরি করলে যে বিষয়টি জানা জরুরি

  • বর্ষা মৌসুমে বিশুদ্ধ পানি ও তাজা ফলের রস পান করতে হবে।
  • চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।
  • প্রস্রাবের দিকে নজর দিতে হবে। 
  • কলা, ভাত, সিদ্ধ করা সবজি, স্যুপ খেতে পারেন। 
  • প্রচণ্ড মসলাদার, ঝাল ও ভাজাপোড়া খাবার খাবেন না।
  • মাংস ও ডিম ভালোভাবে রান্না করুন। কাঁচা বা আধা সিদ্ধ খাবার খাবেন না। 
  • সব খাবার রান্নার আগে ভালোভাবে ধুয়ে নিন। ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রয়োজনে খোসা ছাড়িয়ে নেয়া ভালো।
  • ব্যবহারের পর সব বাসনপত্র ভালোভাবে ধুয়ে রাখতে হবে।  এ ছাড়া ফ্রিজে রাখা খাবার গরম করে খেতে হবে।