পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৩ | আপডেট: ৫:১০ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
(no caption)
(no caption)

প্রচন্ড শীত। কাঁপছে সারাদেশের মানুষ। শীতার্ত অসহায় মানুষের কথা ভেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এসেছে শীতবস্ত্র নিয়ে। 

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী আজ (১২ জানুয়ারি ২০২৩) বিকালে শীতবস্ত্র বিতরণ করেন শীতার্তদের মাঝে। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অসহায় মানুষের হাতে তুলে দেন কম্বল।

আরও পড়ুন: ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

পুনাক সভানেত্রী এ সময় বলেন, ব্যক্তিগত উদ্যোগে হয়তো বড় কিছু করা সম্ভব নয়। কিন্তু সাংগঠনিকভাবে কিছু করার চেষ্টা করছে পুনাক। পুনাক অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই এদেশের প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা বৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে সবসময় দাঁড়াতে চাই। 

আরও পড়ুন: স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

এ সময় পুনাকের সহসভানেত্রী মুনমুন আহসান, সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, সমাজ কল্যাণ সম্পাদিকা তৌহিদা নুপুর, ঢাকা জেলা পুনাক সভানেত্রী, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানসহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এলাকার অসহায় মানুষদের খুঁজে খুঁজে তৈরি করা হয়েছে তালিকা। তাতে বাদ পড়েনি অটিস্টিক শিশুরাও। ২৫০ জন অটিস্টিক শিশুসহ মোট ৮০০ জন দুস্থ মানুষের মাঝে  বিতরণ করা হয়েছে কম্বল।পুনাকের সমাজ কল্যাণ শাখা এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ভূমিকা রেখেছে। 

উল্লেখ্য, অতিমারী করোনাকালেও পুনাক দাঁড়িয়েছে দুস্থ অসহায় মানুষের পাশে। মাসের পর মাস রান্না করা খাবার এবং ওষুধ বিতরণ করেছে। করোনাযোদ্ধাদেরকে উৎসাহিত করেছে।