ঢাবির একুশে হলের পাশে যমজ নবজাতকের মরদেহ উদ্ধার

MIZANUR RAHMAN
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ন, ১২ অগাস্ট ২০২৩ | আপডেট: ১২:২৩ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৩
ফাইল ফটো
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হল সংলগ্ন আনোয়ার পাশা ভবনের সামনের ফুটপাত থেকে দুই যমজ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে দুই ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন: রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

শাহবাগ থানার এসআই মো. হারুন-অর রশিদ বলেন, আমরা খবর পেয়ে আনুমানিক রাত পৌনে ১১টার দিকে আনন্দবাজার একুশে হল সংলগ্ন আনোয়ার পাশা ভবনের সামনের একটি গলির ফুটপাত থেকে যমজ দুই নবজাতকের মরদেহ উদ্ধার করি। নবজাতকেরা ময়লা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মরদেহগুলো কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন: বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়নের উদ্যোগ: ডিএসসিসি প্রশাসক