সেগুনবাগিচায় সংঘর্ষে আহত সাংবাদিক নেতার মৃত্যু
রাজধানীর সেগুনবাগিচায় বিএনপি-পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে আহত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সদস্য রফিক ভূইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (২৯ অক্টোবর) দুপুরে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিএনপির মহাসমাবেশ ঘিরে গতকাল শনিবার নয়াপল্টন ও আশপাশের এলাকায় সংঘর্ষ চলাকালে পুলিশের কাঁদানেগ্যাসে সাংবাদিক রফিক ভূঁইয়া আহত হন।
আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ
শনিবার দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশায় করে ব্যক্তিগত কাজে প্রেসক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছালে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের মাঝে পড়ে রিকশা উল্টে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ





