রমজানে মেট্রোরেলের নতুন সময় ঘোষণা
পবিত্র মাহে রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম রমজান থেকে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন।
রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
আরও পড়ুন: নিয়োগের শর্ত লঙ্ঘনসহ গুরুতর অভিযোগ গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানার বিরুদ্ধে
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, প্রথম রমজান থেকে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন। আর ১৬ রমজান থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেট্রোরেল।
এছাড়া রমজানে ইফতারের সময়সূচি ট্রেনের ডিজিটাল বোর্ডে প্রদর্শন করা হবে। ইফাতারের সময় ট্রেনে ও স্টেশন প্লাজায় পানি পান করা যাবে। এর বাইরে কিছু না খাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি





