দেশের ২৫ জেলার ডিসি প্রত্যাহার

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৪ | আপডেট: ৫:৩৬ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একযোগে দেশের ২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার। আজ মঙ্গলবার রাতে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

তাদের বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে যুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

আরও পড়ুন: গুমের অধ্যাদেশের ফাঁকফোকর পূরণ করে শক্ত আইন চায় জনগণ: রিজভী

উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ সই করা প্রজ্ঞাপনে ১৭ জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। জেলাগুলো হলো- ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে।

পৃথক এক প্রজ্ঞপনে সিনিয়র সহকারী সচিব মো. শিমুল আখতার স্বাক্ষর করেছেন। এতে আটটি জেলার প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবে থাকা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলাগুলো হলে- ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট এবং চাঁদপুর।