শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর রুনিকে হত্যা করা হয়েছে : সালাম আজাদ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ন, ০৩ মে ২০২৫ | আপডেট: ২:৫২ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব এড্যাভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, স্বৈরাচার খুনি শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাংবাদিক দম্পতি সাগর রুনিকে হত্যা করা হয়েছে। ১৩ বছরে সে হত্যার বিচার না করে একের পর এক শুনানির তারিখ পরিবর্তন করেছেন ফ্যাসিস হাসিনা। মিডিয়াকে জিম্মি করে রাখা হয়েছিলো বলেও মন্তব্য করেন তিনি। 

শনিবার বিকালে লৌহজং সরকারি কলেজ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রবীণ বিএনপি নেত্রী অধ্যক্ষ রাবেয়া আলী সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিভাবে তাঁকে ব্যর্থ করা যায় সে চক্রান্ত চালাচ্ছে দিল্লি থেকে। তাই ড. ইউনুসকে বলতে চাই দ্রুত নির্বাচন দিন। আর সংস্কারের নামে সময় নষ্ট করবেন না। কি কি সংস্কার বাকি আছে আর কি কি সংস্কার করবেন সে তালিকা প্রকাশ করুন।

বিএনপির এ নেতা বলেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান পালিয়েছে। পাকিস্তান হানাদার বাহিনীর সাথে স্বেচ্ছায় কারাবরণ করে দেশের মানুষকে ধোঁকা দিয়েছে। আর তখন দেশের হাল ধরেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবার শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা দেশের শতশত ছাত্র, জণ সাধারণকে হত্যা করে পালিয়েছে। শেখ হাসিনাকে এ দেশের মানুষ ক্ষমা করবে না। তাঁর বিচার বাংলার মাটিতে হবে।

আরও পড়ুন: ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিত ভাবে কাজ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

সমাবেশে আব্দুস সালাম আজাদ বলেন, আজকের এই জনস্রোত বলে দিচ্ছে মানুষ বিএনপিকে কতটা ভরসা করে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ৩১ দফা বাস্তবায়ন করতে আজকের সমাবেশের প্রতিটি মানুষ যার যার স্থান থেকে কাজ করার অনুরোধ করেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কহিনুর সিকদারের সভাপতিত্বে ও সদস্য অমর ফারুক অবাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, সাগর বেপারী, বাদল হাওলাদার, আরিফ হোসেন লাভলু, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, আবু তাহের মৃধা, সালাম খান, মুক্তার হোসেন খান, আতাউর রহমান খান, হারুন মোড়ল, মাহবুব আলম টিটু, তানভীর আহমেদ অভি, বাচ্চু হাওলাদার, আয়েশা আলম নারগিস প্রমুখ।