সরকারি কর্মকর্তাদের দিয়ে কলেজ ও মাধ্যমিক স্কুলের ম্যানেজিং কমিটি করার সিদ্ধান্ত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ন, ১৯ জুলাই ২০২৫ | আপডেট: ৫:১৩ পূর্বাহ্ন, ১৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে  কলেজ ও মাধ্যমিক ম্যানেজিং কমিটি গঠনের খসড়া নীতিমালা  কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।  আগামী ২৫ এর সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ১৪ জুলাই প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া সভাপতি তে প্রশাসনিক সংস্কার সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।  ১৬ জুলাই বৈঠকে ম্যানেজিং কমিটির বিষয়ে খসড়া  নীতিমালা অনুমোদন করে  আগামী ২৫ জুলাই প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত নেয়া হয়। 

এই নীতিমালা বাস্তবায়িত হলে বর্তমানে রাজনৈতিক নেতাদের ম্যানেজিং কমিটি থেকে  বাদ পড়বে। শুধুমাত্র সংশ্লিষ্ট এলাকার সরকারি কর্মকর্তারাই ম্যানেজিং কমিটিতে থাকবেন। প্রসঙ্গত দেশের অধিকাংশ এলাকায় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে রাজনৈতিক দলের নেতা কর্মীদের দ্বন্দ্বে শিক্ষা  কার্যক্রম ব্যাহত সহ  সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিরুধে অনেক স্কুল কলেজে তালা লাগিয়ে দেয়ার খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানের ঘটনা: ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’, বলছে ঢাকা