মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবারের সাথে বিমান বাহিনী কর্মকর্তাদের সমবেদনা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ৩:২০ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর নির্দেশক্রমে বিমান বাহিনীর প্রতিনিধি দল সোমবার (২৮-৭-২০২৫) সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত গাজীপুর জেলার কোমলমতি শিক্ষার্থী (১) আব্দুল মুবাশ্বির মাকিন (২) সায়মা আক্তার (৩) আফসানা আক্তার প্রিয়া, টাঙ্গাইল জেলার শিক্ষার্থী (৪) মেহনাজ আফরিন হুমায়রা (৫) তানভীর আহমেদ, রাঙ্গামাটি জেলার শিক্ষার্থী (৬) উক্যছাইং মারমা এরিকশন এবং ভোলা জেলার (৭) মাসুমা বেগম (মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সহায়ক) এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায়।

বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুম/মরহুমাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। এছাড়াও, বিমান বাহিনীর পৃথক একটি প্রতিনিধি দল নিহত কোমলমতি শিক্ষার্থী আব্দুল্লাহ শামীম ও শ্রদ্ধেয় অভিভাবক লামিয়া আক্তার সোনিয়া এর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে, শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। প্রতিনিধি দলসমূহ শোকাহত পরিবারগুলোর যে কোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ বিমান বাহিনী সবসময়ই দেশের জনগণের পাশে আছে এবং সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।