বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপনে গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচিসমূহ হচ্ছে, ৩১ আগস্ট বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, ১ সেপ্টেম্বর ভোরে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন। এছাড়া এদিন সারাদেশে সকল মহানগর ও জেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী হবে।
আরও পড়ুন: দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা
২ সেপ্টেম্বর ঢাকায় বর্নাঢ্য র্যালী হবে নয়া পল্টনের সামনে থেকে বেলা ২টায় র্যালী হবে। ৩ সেপ্টেম্বর দেশের সকল উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও র্যালী হবে।
৪ সেপ্টেম্বর সকল মহানগর, জেলা-উপজেলায় বৃক্ষরোপন, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠানে হবে। এবং ৫ সেপ্টেম্বর ঢাকায় একটি গোল টেবিল আলোচনা হবে যার ভেন্যু ও সময় পরে জানানো হবে।
আরও পড়ুন: বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং বিএনপির পক্ষ থেকে পোস্টার প্রকাশ করার কথাও জানান নজরুল ইসলাম খান।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।
সংবাদ সম্মেলনের আগে নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির বৈঠেকে কর্মসূচি চূড়ান্ত করা হয়। পরে সংবাদ সম্মেলন তা ঘোষণা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং বিএনপির পক্ষ থেকে পোস্টার প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান নজরুল ইসলাম খান।
সংবাদ সম্মেলন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির সদস্য দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহৗদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, মাহবুবে রহমান শামীম, জিকে গউস, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শামা ওবায়েদ ও শাহিন শওকত উপস্থিত ছিলেন।





