গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রত্যাহার

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৬ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি হেডকোয়ার্টার্স শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে ২ সেপ্টেম্বর পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোর কমিটির সভায় একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। ওই সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের ১৫তম ব্যাচের মেধাবী কর্মকর্তা ড. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতি না দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। স্বৈরাচারী সরকারের পতনের পর তিনি আবারও আবেদন করে পুনরায় যোগদান করেন। তাকে ডিআইজি পদোন্নতি দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিয়োগ করা হয়।

আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানের ঘটনা: ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’, বলছে ঢাকা