৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা, সার্বক্ষণিক পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
সারা দেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ চালানো হবে। নিরাপত্তায় শুধু আনসার সদস্যই থাকবেন তিন লাখ। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আইডিইবি
সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পূজামণ্ডপের আশপাশে বসা মেলায় মদ ও গাঁজার আসর বসানো যাবে না। এবারের পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হয়েছিল, এবার আরো শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে।
আরও পড়ুন: ৭ নভেম্বর ঢাকায় বিএনপির শোভাযাত্রা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী





