আজ চট্টগ্রাম–কক্সবাজার যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪১ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই সফরে তিনি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার পাঁচটি পৃথক স্থানে আয়োজিত সমাবেশ ও জনসভায় অংশ নেবেন।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির। এরপর সকাল ১০টায় কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের জনসভায় যোগ দেবেন তিনি।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

বেলা ১১টার দিকে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া এলাকায় আয়োজিত সমাবেশে অংশ নেবেন ডা. শফিকুর রহমান। পরে দুপুর ২টায় সীতাকুণ্ডে এবং সর্বশেষ বিকেল ৫টায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সমাবেশে ডা. শফিকুর রহমান চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের লক্ষ্যে দলের অবস্থান ও পরিকল্পনার কথা তুলে ধরবেন। একই সঙ্গে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার বিষয়ে দলের রাজনৈতিক কর্মসূচি ও অঙ্গীকার তুলে ধরবেন তিনি।

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা