প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি
রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২২ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দলটির বৈঠক শুরু হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নেতৃত্ব দেন প্রতিনিধি দলকে।
আরও পড়ুন: দিনে দিনে ইলিশ আরও ছোট হচ্ছে উৎপাদনও কমছে, নেপথ্যে কী
এর আগে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন সাংবাদিকদের বলেন,
“প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন।”
আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা
রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিভিন্ন দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এর ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে অংশ নেবে।
এর আগে মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সংলাপগুলোকে বাংলাদেশের আগামীর নির্বাচনী প্রক্রিয়া ও শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।





