রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৩ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।

বৈঠকটি আজ সোমবার রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে, নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ড. মোশাররফ হোসেন বলেন, “আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই। খোলামেলা আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।”

বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

কী বিষয়ে বৈঠক ডাকা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, “‘জরুরি’ কোনো বিষয়ে আলাপ করতে বৈঠক ডাকা হয়েছে।”

তিনি আরও জানান, আগামী নির্বাচনে দলীয় নমিনেশন, জুলাই সনদ এবং গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসন ও অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াই বৈঠকের মূল উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে।