গাড়িতে অগ্নি সংযোগকারীদের এবার গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, যেসব ব্যক্তি যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপের চেষ্টা করবেন, তাদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার বিকেলে বেতার বার্তায় কমিশনার এই নির্দেশনার বিষয়টি জানান। ডিএমপির অপরাধ বিভাগের এক উপকমিশনার ও আরও দুই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দেশ পুনর্গঠনে কোনো বাধা মানবে না সরকার: প্রধানমন্ত্রী
ডিএমপি কমিশনার বলেন, “আমি ওয়্যারলেসে বলেছি, কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল নিক্ষেপ করে জীবনহানির চেষ্টা করে, তবে তাকে গুলি করতে হবে। এটি আমাদের আইনে বলা আছে। পুলিশের গাড়িতে আগুন দিলে বা জানমালের ক্ষতি করতে গেলে পুলিশ তো বসে থাকবে না।”
এর আগে, গত সপ্তাহে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ একই ধরনের নির্দেশনা প্রদান করেন, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
আরও পড়ুন: বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান: বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ
বিশ্লেষকদের মতে, আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষিত হওয়ার পর দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য আওয়ামীপন্থি সংগঠন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে। এই আশঙ্কার প্রেক্ষিতে ডিএমপি কমিশনার এমন কড়া নির্দেশনা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।





