শেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:১৭ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে।

এই রায়ে স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই দাবি জানান।

আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, “আগামীকাল (১৭ নভেম্বর) বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায়বিচারের দাবি করছি।”

এর আগে দুপুরে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, “আগামীকাল সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে।”

আরও পড়ুন: নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

সূত্র: বিবিসি বাংলা