খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এনজিও অধ্যাদেশ অনুমোদন পুলিশ আইন ফেরত

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:১৫ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।

আরও পড়ুন: মুদিদোকান, বিউটি পার্লারসহ নতুন খাত ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা

সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারায় পরিবর্তন এসেছে। এর ফলে এনজিও নিবন্ধনের প্রক্রিয়া সহজ হয়েছে এবং বিদেশি অনুদান অবমুক্তির শর্তও আগের তুলনায় শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান গ্রহণে আর আলাদা অনুমোদনের প্রয়োজন হবে না। সংশোধিত আইনটিকে আরও অংশীজনবান্ধব করা হয়েছে বলে সভায় জানানো হয়।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

এ ছাড়া, পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫এর খসড়া সভায় উপস্থাপন করা হয়। অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে সংশোধন করে পরবর্তী পরিষদ সভায় তুলতে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ

সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল উপদেষ্টা পরিষদকে অবহিত করেন যে, আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা অবশিষ্ট ২৪ জনকে খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে। তিনি জানান, দুইতিন দিনের মধ্যেই তাঁরা দেশে ফিরবেন।