অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ পর্যন্ত
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলার তারিখ নির্ধারণের বিষয় নিয়ে বুধবার বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি।
সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা-২০২৬ উদ্বোধনের সময় ২০ ফেব্রুয়ারি সকাল ১১টা নির্ধারণ করা হয়। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত, যেখানে দেশের প্রকাশনা প্রতিষ্ঠান ও লেখকরা অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলার নিরাপত্তা, দর্শক ব্যবস্থাপনা এবং প্রকাশক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হবে।





